,

মারিউপোলে অবরুদ্ধ সেনাদের বিনিময়ে রুশ বন্দি মুক্তির প্রস্তাব জেলেনস্কির

news-image

মারিউপোলের আজভস্টাল ইস্পাত কারখানায় অবরুদ্ধ থাকা সেনা ও বেসামরিক লোকদের রাশিয়া নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ দিলে, ইউক্রেনের হাতে বন্দি রুশ সেনাদের ছেড়ে দেওয়া হবে। এমন প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মারিউপোলের আজভস্টালে কমপক্ষে ১ হাজার মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছেন তিনি।

এর আগে মারিউপোলে যুদ্ধরত ৩৬ মেরিন ব্রিগেডের কমান্ডার মেজর সেরহি ভোলইয়ানা যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, রাশিয়া আজভস্টালে বোমা হামলা অব্যাহত রেখেছে। আজভস্টালের পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। সেখানে কয়েকশ আহত অবস্থায় পড়ে আছেন। তাদের চিকিৎসা প্রয়োজন।

সেরহি ভোলইয়ানা বুধবার সকালে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় জানান, ‘মাত্র কয়েক ঘণ্টা আছে, সাহায্য করুন। আমাদের তৃতীয় কোনো দেশে সরিয়ে নিন।

অপরদিকে রাশিয়ার মুখপাত্র ও প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, রাশিয়া তাদের দাবি দাওয়ার একটি নথি ইউক্রেনের কাছে পাঠিয়েছে। এখন তারা কি এই দাবি মেনে নেবে না কি মানবে সেই বিষয়টি ইউক্রেনের ওপর নির্ভর করছে। তবে ইউক্রেন শান্তি আলোচনার ক্ষেত্রে ইতিবাচক নয় বলে তিনি অভিযোগ করেন। দিমিত্রি পেসকোভ বলেছেন, এখন বল হলো ইউক্রেনের কোর্টে। তারাই বুঝবে কি করবে।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, তাদের কাছে রাশিয়া কোনো নথি পাঠায়নি এবং এমন কিছুর ব্যাপারে শোনেননি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর