,

ঢাবির দায়িত্ব থেকে সরানো হলো অধ্যাপক রহমতকে

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ বুধবার ঢাবি সিন্ডিকেট মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ।

প্রথমে সিন্ডিকেটে নিন্দা প্রস্তাব নেওয়া হয়েছে। পরে তাকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর অধ্যাপক রহমত উল্লাহর থেকে তার বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে৷

গত রোববার ঢাবি আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনায় অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ মুজিবনগর সরকারের অন্য নেতার পাশাপাশি খন্দকার মোশতাকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতেই সিন্ডিকেট মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে তার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে শিক্ষক সমিতি। এ ছাড়া তার বক্তব্য প্রত্যাখ্যানও করেছে শিক্ষক সমিতি। আজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গত রোববার ঢাবি আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনায় অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ মুজিবনগর সরকারের অন্যান্য নেতার পাশাপাশি ‘‘খুনি’’ মোশতাকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে শিক্ষক সমিতির এক জরুরি সভায় এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। এ ছাড়া এই বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে শিক্ষক সমিতি।’

এ বিষয়ে অধ্যাপক রহমত উল্লাহ বলেন, তার বক্তব্যে মুজিবনগর মন্ত্রিপরিষদের সব সদস্যের নামের সঙ্গে মোশতাকের নামও উল্লেখ করে মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। একই বক্তব্যে তিনি খন্দকার মোশতাকের প্রতি তার ব্যক্তিগত ঘৃণা এবং ক্ষোভ প্রকাশ করেছেন বলেও সভায় অবহিত করেন। তিনি মোশতাকের নাম উল্লেখ করায় সমিতির সভায় দুঃখ প্রকাশ করেন এবং ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না