,

প্রয়াত শিল্পীদের নিয়ে গানের অনুষ্ঠান

news-image

বিনোদন প্রতিবেদক : রোজার ঈদে দীপ্ত টিভি সাত দিনে গানের বিশেষ আয়োজন করতে যাচ্ছে। যেখানে পরিবেশন করা হবে প্রয়াত কিংবদন্তিদের সৃষ্টিকর্ম। ‘নক্ষত্রের গান’ শিরোনামের এ অনুষ্ঠানে থাকছে সাতজন বিখ্যাত শিল্পীর গান।

তারা হলেন- শাহনাজ রহমত উল্লাহ, লাকী আখান্দ, আহমেদ ইমতিয়াজ বুলবুল, সুবীর নন্দী, এন্ড্রু কিশোর, আলাউদ্দীন আলী ও খালিদ হাসান মিলু।

তাদেরকে ট্রিবিউট করে গানগুলো গাইবেন- বর্তমান প্রজন্মের কয়েকজন শিল্পী। এদের মধ্যে আছেন- অপু, বৃষ্টি, সোহেল মেহেদী, হৈমন্তী রক্ষিত, রাজিব, রন্টি, আরিফ, নদী, রাশেদ, প্রিয়াংকা, মুহিন, ঝিলিক, সাব্বির ও প্রমি।

প্রতি পর্বে একজন করে উপস্থাপকের সঞ্চালনায় বর্তমান সময়ের দুজন জনপ্রিয় শিল্পী সংগীত পরিবেশনা করবেন।

উপস্থাপকদের মধ্যে আছেন- সারা, সুমি, রাফসান সাবার, আলিফ চৌধুরী, তাসনুভা মোহনা, ইভান সাইর ও ইসমত জেরিন চৈতি।

দীপ্ত টিভির পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। ঈদের সাত দিন বিকেলে আয়োজনটি সম্প্রচারিত হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড