,

ঈদের আগে শুক্র-শনিবার খোলা থাকবে ব্যাংক

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগরসহ শিল্পঘন এলাকায় আগামী ২৯ ও ৩০ এপ্রিল (শুক্রবার ও শনিবার) তফসিলি ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

তৈরি পোশাক শিল্পের কর্মীদের বেতন, বোনাস ও অন্য ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন। সেটি সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রপ্তানি বিল বিক্রয়ের পাশাপাশি এ শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের শিল্প সংশ্লিষ্ট শাখা পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখতে হবে।

ওই দুই দিন রমজান মাসের মতোই লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

খোলা থাকবে বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা। তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনায় উল্লেখিত এলাকার বাইরে অবস্থিত কোনো ব্যাংক শাখার ওপর চেক দেওয়া যাবে না।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর