,

‘পোশাক সরে যাওয়ার ছবি ভাইরাল হলে প্রতিবাদও হয় না’

news-image

বিনোদন ডেস্ক : আগস্টেই মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বিনোদন জগতে অভিনেত্রীরা আজও পণ্য। তাদের খোলামেলা ছবি যে ভাবে ভাইরাল হয়, সাধারণ ছবি বা কাজের পোস্ট তো তেমন নজর কাড়ে না!

অভিনেত্রী বললেন, গা থেকে পোশাক সরে যাওয়ার ছবি হরদম ভাইরাল হয়। সে নিয়ে কোনও প্রতিবাদ হয় না।

তিনি বলেন, নেট দুনিয়ার চরিত্র এখন ভীষণ অদ্ভূত, নারী শরীরকে কেবল কুৎসিত ভাবেই দেখা হয়। এটাই যেন এখনকার হাওয়া!

সোনম আরও বলেন, ফোন ক্যামেরায় ছবি তোলার সময় অভিনেত্রীদের স্তন এবং নিতম্বের গড়ন ইচ্ছে করে জুম করে দেখানো হয়। গা থেকে পোশাক সরে যাওয়ার ছবি হরদম ভাইরাল হয়। সে নিয়ে কোনও প্রতিবাদ হয় না।

গত কয়েক মাসে ইনস্টাগ্রামে বেশির ভাগ সময় ‘থ্রোব্যাক’ অর্থাৎ পুরনো ছবি দিতেন এই অভিনেত্রী। বাকি ছবিগুলিতে সোনম নিজের শারীরিক পরিবর্তন আড়াল করেছেন সুকৌশলে। কখনও বসা বা দাঁড়ানোর ভঙ্গিতে, কখনও আবার ঢলঢলের পোশাকের আড়ালে মাতৃত্বের চিহ্ন লুকিয়েছেন তিনি। কেন? অভিনেত্রীর দাবি, পাপারাৎজির অশ্লীল নজর থেকে বাঁচার জন্যই তিনি এ পথে হেঁটেছেন।

সোনমের দুঃখ, তার কনিষ্ঠ সহকর্মীরা কেউ কেউ এখন আগুনের দিকেই ঝাঁপ দিতে ছুটছেন। তার কথায়, বেশি লাইক পাবেন বলে নায়িকারা এখন প্লাস্টিক সার্জারি করিয়ে ঠোঁট পুরু করছেন, শরীর নিয়ে আরও কত কী-ই না কাটা ছেঁড়া করছেন। কিন্তু এতে তাঁদের দোষ দেখি না। নেটমাধ্যমে জনপ্রিয়তা ধরে রাখতে এছাড়া আর কী-ই বা করার আছে?

সকলের উদ্দেশ্যেই প্রশ্ন ছুড়েছেন সোনম- এর শেষ কোথায়? সমাজের রুচি বদলেছে বলে নারীদের কি কেবল নীচে নামতে হবে?

২০১৯ সালে ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবিতে শেষ বার পর্দায় দেখা গিয়েছিল সোনমকে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর