,

ইফতার পার্টিতে শাহরুখ–সালমানরা

news-image

বিনোদন ডেস্ক : রাজনৈতিক নেতা বাবা সিদ্দিকি প্রতি বছরই বেশ ঝাঁকজমকভাবে ইফতার পার্টির আয়োজন করেন। তার ইফতার পার্টির বলিউডে বেশ নামডাক আছে। গত দুই বছর কোভিডের কারণে তিনি কোনো আয়োজন করতে পারেননি। গতকাল রোববার রাতে মুম্বাইয়ের তাজ ল্যান্ড হোটেলে বড় পরিসরে ইফতার পার্টির আয়োজন করেছিলেন এ নেতা।

এদিন ইফতার পার্টিতে ছিল মুম্বাইয়ের বিনোদন জগতের তারকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। শাহরুখ খান, সালমান খান থেকে শুরু করে সঞ্জয় দত্ত, সেলিম খান, সোহেল খান, অর্পিতা খান, আয়ুশ শর্মা, হরনাজ সান্ধু, তামান্না ভাটিয়া, হেনা খান, সানা খান, মিকা সিং, তেজস্বী প্রকাশ, করণ কুন্দ্রা, শিল্পা শেঠিসহ সিনেমা ও টেলিভিশন দুনিয়ার অনেকে গতকাল রাতে এ অভিজাত পার্টিতে শামিল হয়েছিলেন।

বলিউড বাদশা শাহরুখ খানের পরনে ছিল কালো পাজামা–পাঞ্জাবি। এ পোশাকে সবার নজর কেড়েছিলেন কিং খান। আরিয়ান মামলার পর এই প্রথম তাকে কোনো অনুষ্ঠানে দেখা গেল। সালমান পরেছিলেন কালো রঙের শার্ট আর জিনসের প্যান্ট।

ইফতার পার্টিতে বিটাউন থেকে সবার আগে এসে পৌঁছেছিলেন সালমানের বাবা লেখক ও প্রযোজক সেলিম খান আর ভাই সোহেল খান। এর কিছুক্ষণ পর সালমান পার্টিতে আসেন। তারপর সঞ্জয় দত্ত, শাহরুখ খানসহ অন্য তারকারা শামিল হন।

বাবা সিদ্দিকি তার ইফতার পার্টি নিয়ে বলেন, ‘কোভিডের কারণে গত দুই বছর ইফতার পার্টির আয়োজন করতে পারিনি। আর সেই কারণে মন খুব খারাপ ছিল। কারণ, আমার বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়নি। আবার সবার সঙ্গে দেখা করে দারুণ লাগছে।’

জানা গেছে, বাবা সিদ্দিকি তার এ ইফতার পার্টির জন্য কড়া নিরাপত্তাব্যবস্থা রেখেছিলেন। ১০০ জন নিরাপত্তাকর্মী তিনি নিযুক্ত করেছিলেন। অতিথিদের কোনো রকম অসুবিধা যাতে না হয়, তার জন্য সব রকম ব্যবস্থা করেছিলেন তিনি। বাবা সিদ্দিকি সবকিছু নিজে দাঁড়িয়ে থেকে তদারক করেছিলেন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর