,

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

news-image

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় নিজ স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ সময় আদাল তাকে আরও এক লাখ টাকা জরিমানা করেন, যা আদায় করে নিহতের পরিবারকে প্রদানের নির্দেশ দেন বিচারক।

সোমবার দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামাল হাওলাদার (৪৫) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ফুলঝুড়ি গ্রামের আঃ রশিদ হাওলাদারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালাত সূত্রে জানা গেছে, যৌতুক দিতে অস্বীকার করায় ২০১২ সালের ২২ জুলাই নিজ বাড়িতে শ্বাসরোধে নিজের স্ত্রী শাহীনুর বেগমকে হত্যা করে কামাল। এ ঘটনায় নিহতের মামা ছগির শরীফ বাদী হয়ে কামালসহ তার ৬ স্বজনের নাম উল্লেখ করে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা ওই বছর ৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর আদালত কামালকে এই মৃত্যুণ্ডাদেশ দেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ