,

পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর দক্ষিণখান এলাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) এক সদস্যকে মারধর করার অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রলীগের সদস্য রিমন মিয়া (২২) নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রহমান।

তিনি বলেন, ১৩ এপ্রিল দক্ষিণখানের আশকোনা এলাকায় রাস্তার পাশে মোটরসাইকেল রেখে বাজার করতে যাচ্ছিলেন এসবির সহকারী উপপরিদর্শক মঞ্জুরুল হক। এ সময় কয়েকজন যুবক তাকে বাধা দেন। ওই যুবকেরা সেখানে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে মঞ্জুরুলকে মারধর করেন তারা। এ ঘটনায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত–আটজনকে আসামি করে মামলা করেন তিনি।

এজাহারে নাম উল্লেখ করা দুই আসামি হলেন মেহেদী হাসান ওরফে শরিফ (৩২) ও আবদুল আলিম (৩০)।

তিনি জানান, রিমন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না