,

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আরও এক জেনারেল নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বিভিন্ন প্রান্তে যুদ্ধ অব্যাহত হয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আরও এক জেনারেল নিহত হয়েছেন। রুশ সশস্ত্র বাহিনীর ৮ম আর্মির ডেপুটি কমান্ডার ভ্লাদিমির পেট্রোভিখ ফ্রোলোভের নিহত হওয়ার খবর জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি।

সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেক্সান্ডার বেগলোভ নিশ্চিত করেছেন যে, ইউক্রেন যুদ্ধে ডেপুটি কমান্ডার ভ্লাদিমির পেট্রোভিখ ফ্রোলোভ নিহত হয়েছেন।

তিনি বলেন, এই ডেপুটি কমান্ডার ইউক্রেনের সেনাদের সঙ্গে যুদ্ধে বীরের মতো লড়াই করে নিহত হয়েছেন। ডনবাসের শিশু, নারী এবং বয়স্করা যেন আর বোমা বিস্ফোরণের শব্দ শুনতে না পান সেজন্য নিজের জীবন উৎসর্গ করেছেন ফ্রোলোভ।

ইউক্রেনে এর আগেও বেশ কয়েকজন রুশ জেনারেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। কিয়েভের পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে যে, ইউক্রেন যুদ্ধে প্রায় ১৯ হাজার ৫শ সেনা হারিয়েছে রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। দুপক্ষের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে।

ইউক্রেনে যুক্তরাষ্ট্র থেকে সামরিক সহায়তার কিছু চালান আসতে শুরু করেছে। চলতি সপ্তাহে ইউক্রেনকে ৮০ কোটি ডলারের অতিরিক্ত সামরিক সহায়তার অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি জানিয়েছিলেন যে, ইউক্রেনের পূর্বে রাশিয়ার প্রত্যাশিত ‘বৃহত্তর আক্রমণ’ মোকাবিলার জন্য তৈরি করা নতুন অস্ত্র এই সামরিক সহায়তায় অন্তর্ভুক্ত থাকবে।

এর আগে ইউক্রেনে সামরিক সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। ইউক্রেনকে অস্ত্র দেওয়া বন্ধ না করলে ‘অপ্রত্যাশিত পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করা হয়।

মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, ‘অত্যন্ত স্পর্শকাতর’ অস্ত্র-সরঞ্জাম ইউক্রেনকে দিয়ে ‘সংঘাতে তেল ঢালা হচ্ছে’ যা ‘অপ্রত্যাশিত পরিণতি’ ডেকে আনতে পারে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি