,

রণবীরের পর এবার বিয়ের সিদ্ধান্ত কারিশ্মার?

news-image

বিনোদন ডেস্ক : বেশ ঝাঁকজমক আয়োজনেই সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের রোমান্টিক কাপল রণবীর কাপুর ও আলিয়া ভাট। সম্প্রতি কারিশ্মা কাপুরের পোস্ট করা ছবিতে এক মজাদার ঘটনার কথা জানা গেল। বিয়ের পর আলিয়ার ‘কলিরা’ রীতি পালনে সময়ে ‘কলিরা’টি কারিশ্মার হাতে এসে পড়ে। সেই আনন্দ ধরে রাখতে পারেননি রণধীর কাপুরের বড় কন্যা। উল্লাসে চেঁচিয়ে ওঠেন তিনি।

সূত্রের খবর, আনন্দের চোটে আলিয়া-রণবীরের বিয়ে উপলক্ষে বানানো কেকের উপরেই হুমড়ি খেয়ে পড়ছিলেন নায়িকা। ‘ভাইয়ের বিয়ে’ বলে কথা! তারকা পোশাকশিল্পীদের তৈরি শাড়ি, লেহেঙ্গা, পাঞ্জাবিতে হাজির তুতো ভাই-বোনেরা। রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সাতপাকের আসরকে যেন আরও রঙিন করে তুলেছেন তারা। কারিনা কাপুর খান, কারিশ্মা কাপুর, আদর জৈনের মতো তারকারা বিয়েবাড়ির আনন্দে মাতোয়ারা।

পাঞ্জাবি রীতিতে বিয়ের সময়ে কনে হাতে চুড়ির সঙ্গে ‘কলিরা’ পরেন। সে-ও এক ধরনের সোনার গয়না। প্রথা অনুযায়ী কনে হাত ঝেড়ে সেই কলিরা হাত থেকে ফেলে দেন। সেই গয়না যে মেয়ের হাতে গিয়ে পড়ে, মনে করা হয়, তার বিয়েও আসন্ন।

তবে কি এ বার নতুন বিয়ের পিঁড়িতে বসছেন কারিশ্মা? পঞ্জাবি বিয়ের ধারণাই কি তবে সত্যি হবে? আবার নতুন করে জীবন শুরু করতে পারার আনন্দেই কি লাফিয়ে উঠেছেন ‘লোলো’? অনুরাগীদের মনে এখন হরেক প্রশ্ন।

২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ে হয় কারিশ্মার। ২০১৬ সালে তাদের বিবাহ বিচ্ছেদ। ১১ বছরের দাম্পত্য তিক্ততায় ভরে উঠেছিল। ২০১৪ সালেই কারিশ্মা বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন। তার দু’বছর পরে দুই সন্তান সামায়রা এবং কিয়ানকে নিয়ে আলাদা হয়ে যান অভিনেত্রী।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড