,

হাতিরঝিলে যুবকের মৃত্যু নিয়ে রহস্য, মায়ের দাবি হত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিলে মহানগর এলাকার ব্রিজ থেকে লাফিয়ে বজলু মিরাজ চৌধুরী রাজ নামে এক যুবক ‘আত্মহত্যা করেছে’। তবে যুবকের মায়ের দাবি, তার ছেলের প্রেমিকা রাজকে ব্রিজ থেকে ফেলে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে একটি মোটরসাইকেলে করে রাজ হাতিরঝিলে আসে। মোবাইল ফোনে কথা বলার এক পর্যায়ে মোটরসাইকেল থেকে নেমে যায় সে। পরে মোটরসাইকেলের চালকের কাছে মোবাইল এবং মানিব্যাগে রেখে ব্রিজ থেকে লাফ দেয়। তাকে উদ্ধারের জন্য আরও কয়েকজন এগিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাত পৌনে ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রাজের মা ঢাকা মেডিকেলে সাংবাদিকদের বলেন, আমার ছেলের সঙ্গে মির্জা আক্তার বর্ষা নামের একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। আমরা জানতাম না, মেয়েটি মাদকাসক্ত ছিল। আমার ছেলেকে তার বন্ধু আকাশ ও বর্ষা ডেকে নিয়ে ব্রিজ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে।

এ বিষয়ে হাতিরঝিল থানার এসআই হাসান বলেন, এই ঘটনায় নিহতের বন্ধু আকাশ ও প্রেমিকা বর্ষাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর