,

জমজমাট নরসিংদীর বাবুরহাট

news-image
মোঃ কাউছার মিয়া, নরসিংদী

দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের হাট নরসিংদীর বাবুরহাট। যেখানে মাথার টুপি থেকে পায়ের মোজা সবই পাওয়া যায়। ঈদকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে পাইকারি এই কাপড়ের হাট।

ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখরিত হাটের অলিগলি। দম ফেলার ফুরসত নেই কারও। সাশ্রয়ী দামে মানসম্মত কাপড় কিনতে পাইকারি ক্রেতাদের পাশাপাশি খুচরা ক্রেতারাও হাটে ভিড় জমাচ্ছেন।

জানা যায়, কাপড়ের জন্য নরসিংদীর বাবু হাটের খ্যাতি দেশজুড়ে। ক্রেতাদের চাহিদা মেটাতে বিভিন্ন রঙ আর ডিজাইনের শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস, বেডশিট,পর্দা,গামছাসহ নানা পোষাকের পসরা সাজিয়ে বসেছেন হাটের প্রায় ৫ হাজার দোকানি।

ক্রেতা ও খুচরা ব্যবসায়ীদের কথা মাথায় রেখে দাম ও মান ঠিক রেখে ২০ রকমের শাড়ি ও ৫০ আইটেমের থ্রি-পিস তৈরি করা হয়েছে। তবে তুলা ও সুতার দাম বেশি থাকায় এর প্রভাব পড়েছে সব ধরণের কাপড়ের বাজারে।

থ্রি-পিস বিক্রেতা হাসনাইত বলেন, ঈদ উপলক্ষে ৫০ এর বেশি ধরণের থ্রি-পিস কালেকশন রাখা হয়েছে। এবার বাজারে খুবসুরত,গঙ্গা,সানাসাফিনা, মিরাকি,নাজ, মির্জার চাহিদা তুঙ্গে।

অপর ব্যবসায়ী রিগ্যান বলেন, ধীরে ধীরে সারা বাংলাদেশ থেকে পাইকাররা হাটে আসতে শুরু করেছে। গত দুই বছর করোনার কারণে ব্যবসা ভালো হয়নি। রমজানের প্রথম সপ্তাহে বেচাকেনা শুরু হয়েছে। প্রচুর বেচাকেনা হচ্ছে। এবার বাজার কাচাবাদাম ও পুস্পা থ্রি-পিসের দখলে।

কুমিল্লার চৌদ্দগ্রাম মির্জা বস্ত্রালয়ের মালিক জসিম মিয়া বলেন, আমি প্রায় ২০ বছর যাবৎ বাবুর হাট থেকে কাপড়, থ্রি-পিস, লুঙ্গিসহ সব ধরণের কাপড় ক্রয় করি। এখানকার কাপড়ের মান যেমন ভালো তেমনি দামও অন্য হাট থেকে সাশ্রয়ী।

গাজীপুরের রাওনাইন থেকে কাপড় কিনতে এসেছেন নারী উদ্যেক্তা লিমা। তিনি বলেন, নরসিংদীর শেখেরচর বাবুরহাট বেশ জনপ্রিয়,তার কারণ হলো- এক বাজারে সবকিছু পাওয়া যায়।

নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি আলী হোসেন শিশির (সিআইপি) বলেন, বস্ত্র জগতের প্রধান কেন্দ্র বাবুর হাট। এখানে নিরাপদ ও নির্বিঘ্নে ব্যবসায়ীরা লেনদেন করতে পারে। দূর-দূরান্তের ক্রেতারা যাতে আরও স্বস্তিতে কাপড় কিনতে পারেন, সেজন্যে পুরো হাটকেই সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ক্রেতা, বিক্রেতাদের সুবিদার্থে আরো সুযোগ সুবিধাবাড়ানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না