,

নচিকেতার সুরে সামিনা চৌধুরী সঙ্গে জুলফিকার রাসেল

news-image

বিনোদন প্রতিবেদক : লম্বা বিরতির পর প্রকাশ হলো নন্দিত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীর নতুন গান ‘একটুখানি কষ্ট দিতেও’। তারচেয়ে বড় খবর, এবারই প্রথম ভারতের অন্যতম সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর সুরে গাইলেন ‘কবিতা পড়ার প্রহর’খ্যাত এই শিল্পী।

গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেল। এর কথাগুলো এমন- ‘একটুখানি কষ্ট দিতেও মন গহীনে বাধে/ তোমার মন খারাপের সন্ধ্যেবেলায় একজনই তো কাঁদে।’ নচিকেতার সুরে গানটির সংগীতায়োজন করেছেন রিদওয়ান নবী পঞ্চম।

গানটি প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘এই গানটির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছি। তাও বছর পাঁচেক তো হবেই। অবশেষে সেটি প্রকাশ হলো জেনে খুশি লাগছে। এটা রাসেলের (জুলফিকার রাসেল) অনেক শখের একটা গান। ও চেয়েছে আমাদের দু’জনকে দিয়ে একটা গান করাতে। খুবই সুন্দর কথার গান। সুন্দর সুর। এর আগে নচিকেতার সঙ্গে আমি একটি দ্বৈত গান গাইলেও, ওনার সুরে এটাই প্রথম। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

নচিকেতা চক্রবর্তী বলেন, ‘সামিনা চৌধুরী অনেক গুণী ও জনপ্রিয় একজন শিল্পী। ওনার জন্য প্রথমবার সুর করেছি। চমৎকার গেয়েছেন। আর রাসেলের কথায় তো অসংখ্য গান করেছি আমি। ওর গীতিকবিতা সম্পর্কে নতুন করে বলার নেই। আশা করছি আমাদের নতুন গানটি সমাদৃত হবে।’

গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘নারী শিল্পীদের মধ্যে সুমা (সামিনা চৌধুরী) আপা আমার সবচেয়ে পছন্দের। তার সঙ্গে অনেক গান করেছি। তবে এটাও স্বপ্ন দেখতাম, নচিদার (নচিকেতা) সুরে সামিনা আপার জন্য একটা গান করবো। কারণ, দুজনই আমার অসম্ভব পছন্দের মানুষ। অবশেষে সেই গানটি হলো। গানটি যে এতোটা মনোযোগ দিয়ে নচিদা সুর করবেন আর সোমা আপা গাইবেন, সেটা ধারণার বাইরে ছিলো।’

জুটি প্রোডাকশনের ব্যানারে গানটির একটি ভিডিও নির্মিত হয়েছে। যেখানে সামিনা চৌধুরী নিজেই হাজির হয়েছেন ক্যামেরার সামনে। ‘একটুখানি কষ্ট দিতেও’ গানিটি আজ বুধবার দুপুরে উন্মুক্ত হয়েছে জুটি মিউজিক-এর ইউটিউব চ্যানেলে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর