,

রাশিয়ার আক্রমণে ৪০ লাখের বেশি ইউক্রেনীয় শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়া আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের সাড়ে ৭০ লাখ শিশুর মধ্যে ৪০ লাখ ৮০ হাজারের মতো শিশু বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিল ইউনিসেফ সোমবার জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছয় সপ্তাহে ইউক্রেনের মোট শিশুর দুই তৃতীয়াংশের কাছাকাছি তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

জাতিসংঘ আরও জানিয়েছে যে তারা ১৪২ জন তরুণের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছে। তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

সম্প্রতি ইউক্রেন থেকে ফিরে আসা ইউনিসেফের ইমার্জেন্সি প্রোগ্রামের পরিচালক ম্যানুয়েল ফনটেইন বলেন, ইউক্রেনের ৭.৫ মিলিয়ন শিশুর মধ্যে ৪.৮ মিলিয়ন শিশু খুব স্বল্প সময়ের মধ্যে বাস্তুচ্যুত হয়েছে। মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা ফনটেইন তার দীর্ঘ ৩১ বছরের কর্মজীবনে এত অল্প সময়ে এ রকম ঘটনা ঘটতে দেখেননি।

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে ফনটেইন জানিয়েছেন, আনুমানিক ৩০ লাখের বেশি শিশু তাদের বাড়িতেই রয়ে গেছে এবং তাদের অর্ধেকর কাছাকাছি শিশু পর্যাপ্ত খাবার না পাওয়ার ঝুঁকিতে রয়েছে। মরিপোল ও খেরসন শহরের পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ বলে সতর্ক করেছেন তিনি। এসব শহরে পানি ও স্যানিটেশন ব্যবস্থা নেই বললেই চলে। তা ছাড়া খাদ্য এবং ওষুধের সরবরাহও ব্যাহত হচ্ছে বলে জানান ফনটেইন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড