,

পয়লা বৈশাখে ঢাকার যেসব রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে

news-image

নিজস্ব প্রতিবেদক : বৈশাখী উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা মহানগরের কিছু এলাকায় বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরবাসীর সুবিধার্থে পয়েলা বৈশাখের দিন বন্ধ থাকা পথ গুলো একটি পথ নকশা প্রকাশ করেছে ডিএমপি। এতে নগরবাসী ঝামেলা এড়িয়ে চলাচল করতে পারবেন।

নগরবাসীর চলাচলের সুবিধার্থে রাজধানীর মৎস্য ভবন-শাহবাগ-কাটাবন, পলাশী-শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট ক্রসিং, বকশীবাজার-শহীদ মিনার-টিএসসি, বাংলামোটর-হোটেল, ইন্টারকন্টিনেন্টাল-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল-কাকরাইল-মৎস্য ভবন- প্রেসক্লাবসংলগ্ন কদম ফোয়ারা, শহীদুল্লাহ হল ক্রসিং-দোয়েল চত্বর ও নীলক্ষেত-টিএসসি এসব রুটে যান চলাচল বন্ধ থাকবে।

এ সময় ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। সেগুলো হলো মিরপুর রোড-সায়েন্সল্যাব-নিউমার্কেট-আজিমপুর-বকশীবাজার-চাঁনখানপুর-গুলিস্তান, রাসেল স্কয়ার-সোনারগাঁও-রেইনবো-মগবাজার-মালিবাগ-রাজমণি-ইউবিএল-গুলিস্তান, মহাখালী-সাতরাস্তা- মগবাজার-কাকরাইল-রাজমণী-ইউবিএল-গুলিস্তান, ফার্মগেট-সোনারগাঁও-বাংলামোটর-মৌচাক-মালিবাগ-খিলগাঁও, ফার্মগেট-সোনারগাঁও-বাংলামোটর-মগবাজার-কাকরাইল চার্চ-রাজমণি-নাইটেঙ্গেল-পল্টন-মতিঝিল, কাঁটাবন-হাতিরপুল-বাংলামোটর, সোনারগাঁও-ফার্মগেট এবং কাটাবন, হাতিরপুল-বাংলামোটর-মগবাজার-কাকরাইল-রাজমণি ক্রসিং-গুলিস্তান-মতিঝিল।

রাজধানীতে বর্ষবরণ আয়োজনের কেন্দ্র হচ্ছে রমনা বটমূলে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। করোনাভাইরাসের কারণে গত দুই বছর এসব আয়োজন বন্ধ ছিল।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড