,

মিলনের পরিচালনায় ঈদের নাটকে ইয়াশ-মায়া

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। তিনি বছরজুড়ে অভিনয়ে ব্যস্ত থাকলেও মাঝে মধ্যে পরিচালনাও করেন। সেই ধারাবাহিকতায় এবার ঈদে একটি নাটক নির্মাণ করেছেন মিলন।

নাটকটির নাম ‘এই তুমি সেই তুমি’। এটি নির্মাণের পাশাপাশি গল্পও লিখেছেন এই অভিনেতা নিজেই। মঙ্গলবার (১১ এপ্রিল) নাটকটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে।

নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও শাহনাজ মায়া। এতে আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, অবিদ রেহান, শারমিন সুলতানা শর্মী, নুপুর, জারা মনি প্রমুখ। ঈদ অনুষ্ঠানমালায় নাটকটি আরটিভিতে প্রচার হবে।

আনিসুর রহমান মিলন বলেন, ‘এই তুমি সেই তুমি’ নাটকে একটি প্রেমের গল্প বলতে চেয়েছি। মানুষ সবচেয়ে বড়। আর ভালেবাসা তৈরি হয় মানুষে-মানুষে। ধর্ম, বর্ণ, গোত্র দিয়ে ভালোবাসা হয় না; সেটি বুঝাতে চেয়েছি। তবে ধর্মকে আঘাত করে এমন কিছু এখানে দেখানো হয়নি। গল্পে চমক আছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।

ছোট ও বর্ড় দুই পর্দাতেই অভিনয়ে ব্যস্ত আনিসুর রহমান মিলন। ভালোবাসার জায়গা থেকে মাঝে মধ্যেই নাটক নির্মাণ করেন। অভিনয়ে ব্যস্ততার কারণে এবার একটি নাটক পরিচালনা করার সুযোগ হয়েছে এই অভিনেতার।

এদিকে, এবারের ঈদের জন্য এ পর্যন্ত চারটি নাটকে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। সামনে আরও কয়েকটি নাটকে কাজ করার কথা রয়েছে তার। সব মিলিয়ে আসছে ঈদে তাকে এক ডজন নাটকে দেখা যাবে বলে জানিয়েছেন এই অভিনেতা।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি