,

রণবীর-আলিয়ার বিয়ে: উড়বে ড্রোন, থাকবে ২০০ বাউন্সার!

news-image

বিনোদন ডেস্ক : নানা গুঞ্জনের পর অবশেষে বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। ভারতের সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন থেকে জানা যায়, বীরলিয়ার বিয়েতে থাকছে বিশেষ ও কড়া নিরাপত্তা। উপস্থিত থাকবেন ২০০ বাউন্সার (বিশালদেহী বিশেষ নিরাপত্তারক্ষী)। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে আয়োজনস্থলে উড়বে ড্রোন। আরও থাকবে বিশেষ নিরাপত্তারক্ষী।

রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়েতে নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে কাজ চলছে এক মাস ধরে। আলিয়ার ভাই রাহুল ভাট আজতককে বলেছেন, ‘আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ের নিরাপত্তার দায়িত্বে আছেন ইউসুফ ভাই। তার রয়েছে মুম্বাইয়ের সেরা সিকিউরিটি ফোর্স—৯/১১ এজেন্সি। তাকে নিয়োজিত করা হয়েছে। এই এজেন্সি থেকে প্রায় ২০০ বাউন্সারকে ডাকা হয়েছে। আমার দলের ১০ ছেলেকেও পাঠানো হবে।’

রাহুল ভাট আরও জানিয়েছেন, আর কে স্টুডিয়োস ও রণবীরের বান্দ্রার বাসভবন বাস্তুতে নিরাপত্তারক্ষীদের নিয়োগ করা হবে। বিবাহপূর্ব অনুষ্ঠান মেহেদি, সংগীত ও ককটেল আয়োজন হবে আর কে স্টুডিয়োসে এবং বিয়ে হবে রণবীরের বাস্তুতে।

রাহুল এও জানান, ড্রোন দিয়ে সমস্ত নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে এবং প্রত্যেক অতিথির সঙ্গে থাকবে নিরাপত্তারক্ষী। ভাই হিসেবে তিনি নিরাপত্তাব্যবস্থা তদারকি করবেন।

রাহুল ভাট যুক্ত করেন, নিরাপত্তারক্ষীদের অবশ্যই কৌশলী, ইংরেজি ভাষায় দক্ষ, নম্র এবং অধূমপায়ী হতে হবে।

রণবীর-আলিয়া যুগলের বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬ এপ্রিল। বিয়ের আনুষ্ঠানিকতা হবে রাত ২টা থেকে ৪টার মধ্যে। রণবীর তার প্রিয় সংখ্যা ৮ বিয়ের জন্য বেছে নিয়েছেন। ১৬ এপ্রিল কীভাবে আট হচ্ছে? সেই হিসাব এভাবে মেলানো হয়েছে : ১৬ (তারিখ) + ৪ (মাস) + ২০২২ (সাল) = ২০৪২; সংখ্যাগুলোর যোগফল আট।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না