,

শাহজালালে হ্যাঙ্গারে নেয়ার সময় ধাক্কায় দুই বিমান অকেজো

news-image

নিজস্ব প্রতিবেদক : বিমানবন্দরের হ্যাঙ্গারে ঢোকানোর সময় একটির সঙ্গে আরেকটির ধাক্কা লেগে দুটো উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

দুটো উড়োজাহাজই বিমান বাংলাদেশের। গত রোববারের এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ দুটি এখন মেরামতের আগে আর উড়তে পারবে না। এগুলোর একটি সুপরিসর বোয়িং ৭৭৭ ও আরেকটি বোয়িং ৭৩৭।

ধাক্কার পর দুটো উড়োজাহাজই অকেজো (গ্রাউন্ডেড) হয়ে রয়েছে। মেরামতের পরই এগুলো ফ্লাইট পরিচালনার উপযোগী হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

দুর্ঘটনার খবর শুনে সোমবার দুপুরে উড়োজাহাজ দুটি পরিদর্শনে বিমানবন্দরের হ্যাঙ্গারে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। সেখানে এটি নাশকতা বা দুর্ঘটনা কি না তা তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। এ ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

বিমানের জনসংযোগ বিভাগের উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন, এ ঘটনা তদন্তে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।

বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিমানবন্দরে উড়োজাহাজ রাখার স্থান- হ্যাঙ্গারে আগে থেকেই বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি রক্ষণাবেক্ষণের জন্য রাখা ছিল। রোববার দুপুরে বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিও রক্ষণাবেক্ষণের জন্য সেখানে নেয়া হচ্ছিল।

বিমানের ওই হ্যাঙ্গারের ভেতরে ঢোকানোর সময় বোয়িং ৭৩৭ এর সামনের অংশের সঙ্গে ভেতরে থাকা ৭৭৭ উড়োজাহাজের পেছনে অংশের ধাক্কা লাগে। এতে বোয়িং ৭৭৭ উড়োজাহাজের সামনের অংশে থাকা ওয়েদার রাডারটি (র‌্যাডম) ভেঙে যায়। আর বোয়িং ৭৩৭ উড়োজাহাজের পেছনের দিকের ভার্টিকাল স্ট্যাবিলাইজার ক্ষতিগ্রস্ত হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, এসব যন্ত্র মেরামত বা পুনঃস্থাপন না করে উড়োজাহাজ দুটি ওড়ার জন্য প্রস্তত হতে পারবে না। এজন্য বিমানের পক্ষ থেকে বোয়িং কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি