,

ঈদের কেনাকাটা করতে যাওয়ার পথে লরিচাপায় বাবা-ছেলে নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে লরিচাপায় রিকশা আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবু ছালেহ (২৭) ও তার ছেলের মোমিন (৯)। তারা বরগুনার পাথরঘাটা এলাকার বাসিন্দা। আবু ছালেহ নগরীর পতেঙ্গার আকমল আলী রোডে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।

চট্টগ্রাম ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবু ছালেহ তার ছেলে মোমিনকে নিয়ে রিকশায় করে বন্দরটিলা মার্কেটে ঈদের কেনাকাটা করতে যাচ্ছিলেন। পথে একটি লরি রিকশাটিকে চাপা দেয়। এতে ছালেহ ও মোমিন ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনায় রিকশাচালকও আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা লরিচালককে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানা নিয়ে আসা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর