,

শিক্ষক হৃদয় মণ্ডলের মুক্তির দাবিতে রাজপথে শিল্পীরা

news-image

বিনোদন প্রতিবেদক : ধর্ম অবমাননার’ অভিযোগে কারাগারে আছেন মুন্সীগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। তার মুক্তি ও সাম্প্রদায়িক অপশক্তি প্রতিরোধের দাবিতে আজ শনিবার প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ পথনাটক পরিষদ। বেলা ১১টায় জাতীয় জাদুঘরের সামনে এটি অনুষ্ঠিত হয়।

এতে সংহতি প্রকাশ করে অভিনয় শিল্পী সংঘ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, আই টি আই বাংলাদেশ কেন্দ্র, আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ, চারু শিল্পী সংসদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

বিষয়টি নিয়ে পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মদ গিয়াস বলেন, ‘বিজ্ঞানের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের মুক্তি ও সাম্প্রদায়িক অপশক্তি প্রতিরোধের দাবিতে আমাদের এই সমাবেশ। এখানে প্রায় সকল সাংস্কৃতিক সংগঠন আমাদের সঙ্গে একত্মতা প্রকাশ করেছেন। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানিয়েছি।’

আয়োজনে বক্তব্য রাখেন নাট্যজন মামুনুর রশীদ, ঝুনা চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, গণশিল্পী সমন্বয় পরিষদের মানজারুল চৌধুরী, আবৃত্তি সমন্বয় পরিষদের রফিকুল ইসলাম। এতে স্বরচিত কবিতা পাঠ করেন অনিকেত রাজেশ। পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিতে এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক আহাম্মদ গিয়াস।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর