,

তিন দাবিতে কাল হেঁটে গণভবন যাবেন সোহেল তাজ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠনের দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণাসহ তিন দফা দাবিতে আগামীকাল রবিবার জাতীয় সংসদ ভবন থেকে হেঁটে গণভবন যাবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। গত বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দাবি ও এই কর্মসূচির ঘোষণা দেন।

সোহেল তাজ লিখেছেন, আগামী ১০ এপ্রিল রবিবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের সামনে (দক্ষিণ দিকে মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন) আমি অবস্থান নেব। জাতীয় সংসদ ভবনের সামনে থেকে (মানিক মিয়া অ্যাভিনিউ) বিকেল ৪টায় গণভবনের উদ্দেশে হেঁটে যাত্রা শুরু করব। এটি একান্তই আমার নিজের উদ্যোগ। আপনারা কেউ যোগ দিতে চাইলে আসতে পারেন। আর না এলে আমি একাই যাব। জয় বাংলা।

সোহেল তাজের তিন দফা দাবি হলো- যেহেতু ১০ এপ্রিল প্রথম সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র (প্রজাতন্ত্র) হিসেবে জন্ম নিল, তাই দিনটিকে প্রজাতন্ত্র দিবস ঘোষণা করতে হবে। ৩ নভেম্বর জেলহত্যা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে পালন করতে হবে রাষ্ট্রীয়ভাবে। জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান, জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা এবং গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি