,

ইমরান খানের ‘ভাগ্য নির্ধারণের’ অধিবেশন দুপুর পর্যন্ত মুলতবি

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানে গুরুত্বপূর্ণ জাতীয় অধিবেশন শুরুর পর তা দুপুর পর্যন্ত মুলতবি করা হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরু হয়। কিছুক্ষণ পরই অধিবেশন সাড়ে ১২টা পর্যন্ত মুলতবি করা হয়। অনাস্থা প্রস্তাবের ভোটের মুখোমুখি প্রধানমন্ত্রী ইমরান খান। আজকের অধিবেশনেই তার ভাগ্য নির্ধারণ হবে।

ডনের খবরে জানানো হয়, পার্লামেন্টের স্পিকার আসাদ কায়সার অধিবেশনের সভাপতিত্ব করেছেন। ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের বিষয়টি ন্যাশনাল অ্যাসেম্বলির আজকের কর্মসূচির চার নম্বরে রয়েছে। অধিকাংশ আইনপ্রণেতাই উপস্থিত রয়েছেন পার্লামেন্টে।

এদিকে, পার্লামেন্টের বাইরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

জানা গেছে, ৩৪২ আসনের পার্লামেন্টের মধ্যে ১৭২ জনের সমর্থনের প্রয়োজন ইমরান খানের বিরোধীদের।

গত বৃহস্পতিবার ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব বাতিল ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে পার্লামেন্ট পুনর্বহালেরও নির্দেশ দেন বিচারপতিদের পাঁচ সদস্যের বেঞ্চ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি