,

ইউক্রেনের রেলস্টেশনে রাশিয়ার রকেট হামলা, নিহত ৩০

news-image

অনলাইন ডেস্ক : পূর্ব ইউক্রেনের একটি রেলস্টেশনে রাশিয়ার রকেট হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রীয় রেল সংস্থা এ তথ্য জানায়। খবর বিবিসির।

রাষ্ট্রীয় রেল সংস্থা জানায়, হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন এবং আরও শতাধিক আহত হয়েছেন।

ইউক্রেনের রেলওয়ের চেয়ারম্যান অলেক্সান্ডার কামিশিন টেলিগ্রামে লেখেন, দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোর্স্ক শহরের রেলস্টেশনে হামলা হয়েছে। হামলায় অনেকেই হতাহত হয়েছেন।

সিটি কাউন্সিল থেকে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে অবস্থানের জন্য বলা হয়েছে।

দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, হামলার সময় ওই স্টেশনে হাজারো মানুষ ছিলেন। এ রেলস্টেশনের মাধ্যমে দোনেৎস্ক থেকে বাসিন্দাদের নিরাপদে ইউক্রেনের অন্য শহরে সরিয়ে নেওয়া হচ্ছিল।

ইউক্রেনের লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে ২৪ ফেব্রুয়ারি দোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুরু হওয়া আগ্রাসন ৪৪ দিনে গড়িয়েছে। রুশ হামলার মুখে ইউক্রেন থেকে পালিয়েছেন লাখ লাখ মানুষ। এর মধ্যে সম্প্রতি মস্কো তার লক্ষ্য পরিবর্তন করে পূর্বাঞ্চলকে গুরুত্ব দেওয়া হবে বলে জানায়। এর পর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলের হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর