,

আখাউড়া-আগরতলা রেলপথের নির্মাণকাজ পরিদর্শন করলেন রেলমন্ত্রী

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : চলমান আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণকাজের অগ্রগতি দেখতে আসেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শিবনগর নো-ম্যানসল্যান্ডে রেলপথের কাজ পরিদর্শন করেন।
রেলমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের (জুন) মধ্যে বাংলাদেশ অংশে প্রকল্পের কাজ শেষ করার কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে, সেটা হবে না। ঠিকাদার বলেছে জুনের মধ্যে রেললাইন বসানোর কাজ শেষ করবে। স্টেশন নির্মাণ, সিগনালিংসহ অন্য কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারলেও আমরা খুশি হবো।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন রেল মন্ত্রণালয়ের পরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক কামরুল আহসান, মন্ত্রীর একান্ত সচিব আতিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, ইউএনও রুমানা আক্তার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর