,

চাঁদ রাত পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে ঢাকার নিউমার্কেট

news-image

ক্যাম্পাস প্রতিবেদক : চাঁদ রাত পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর নিউমার্কেট খোলা থাকবে। জুয়েলারির দোকান রাত ৮টায় বন্ধ হয়ে যাবে। তবে জামা, জুতাসহ অন্যান্য সব পণ্যের দোকান খোলা থাকবে।

বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন নিউমার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।

তিনি বলেন, আমাদের ব্যবসায়ীদের সামগ্রিক অবস্থা ভালো না। করোনাকালীন ও পরবর্তীসময়ে অনেক ব্যবসায়ী আসল পুঁজি খেয়ে ফেলেছেন। পহেলা বৈশাখকে কেন্দ্র করে ভালো বিক্রির আশা করছি। রমজান মাস, ঈদ ও ঈদের পর বিয়ের অনেক অনুষ্ঠানকে কেন্দ্র করে শাড়ি, কাপড়, গয়না এগুলোর একটা ভালো ব্যবসার আশা করা যাচ্ছে। এ সপ্তাহে চাকরিজীবীদের বেতন পাওয়া শুরু হবে। আশা করছি ২০ রোজা থেকে ব্যবসা-বাণিজ্য ভালো হবে।
মার্কেটের ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার বিষয়ে ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বলেন, আমাদের এখানে সিসিটিভি ক্যামেরা ও নিজেদের নিরাপত্তারক্ষী আছে। এছাড়া থানায় মিটিং হয়েছিল। এই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তিনি বলেন, এ বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যবসায়ীরা যদি ভালো কেনাবেচা করতে পারে, তাহলে করোনার ক্ষতি কাটিয়ে তারা ঘুরে দাঁড়াতে পারবে।

এর আগে সপ্তাহে মঙ্গলবার নিউমার্কেট বন্ধ থাকতো। ব্যবসায়ী মালিক সমিতির নতুন সিদ্ধান্তের ফলে ঈদের আগে প্রতিদিনই খোলা থাকবে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর