মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের ১০ বছর পর একসঙ্গে চার সন্তানের মা হলেন লাকি বেগম

news-image

উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কুলিয়ারচরে একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন লাকি বেগম (২৮)। চার নবজাতকের মধ্যে দুজন ছেলে ও দুজন মেয়ে। দীর্ঘ ১০ বছর পর মা হলেন তিনি।

বুধবার (৬ এপ্রিল) দুপুরে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তান জন্ম দেন লাকি বেগম।

জন্মের সঙ্গে সঙ্গে সুস্থ অবস্থায় চার শিশুকে চারটি বেডে রাখা হয়েছে। তবে একসঙ্গে জন্ম নেওয়ায় তাদের ওজন কম হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মা লাকি বেগমকে আইসিইউতে রাখা হয়েছে।

লাকি বেগম কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড় ছয়সূতী খাঁ বাড়ির ফাইজুর রহমানের স্ত্রী। তার স্বামী টেইলার্সের কাজ করে সংসার চালান। তিনি কুলিয়ারচর পৌর শহরের পশ্চিম গাইলকাটা মহল্লার মুছা মিয়ার মেয়ে।

লাকি বেগমের বড় ভাই হাবিবুল্লাহ জানান, ১০ বছর আগে ফাইজুর রহমানের সঙ্গে তার ছোট বোন লাকির বিয়ে হয়। বিয়ের দীর্ঘ কয়েক বছর পরও তাদের কোনো সন্তান হচ্ছিল না। পরে ভাগলপুর জহুরুল ইসলাম কলেজ ও হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. ইসমত আরার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেন। অবশেষে দীর্ঘ ১০ বছর পর একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন তার বোন।

তিনি বলেন, ‘বিষয়টি যেমন আনন্দের তেমনি চিন্তারও। কারণ চার শিশুর বাবা একজন দরিদ্র মানুষ। তিনি স্থানীয় বাজারের দোকানে দর্জির কাজ করে সংসার চালান। এতে চার শিশুসন্তানের লালন-পালন অনেক কষ্ট হবে।’

ছোট বোন লাকিসহ চার সন্তানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া এবং সহযোগিতা চেয়েছেন ভাই হাবিবুল্লাহ।

জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা.ইসরাত জাহান জানান, চার নবজাতকের তিনজনের দুই কেজি করে। এক বাচ্চার ওজন এক কেজি ৯৫০ গ্রাম। এরা সবাই সুস্থ আছে। তবে তাদের মা অসুস্থ থাকায় আইসিইউতে আছেন। বাচ্চাদের খাবারের সংস্থান হাসপাতাল থেকেই করা হচ্ছে।

লাকির ভাবি পুষ্প আক্তার জানান, জন্মের সময় চার শিশুর বাবা হাসপাতালেই ছিলেন। চার সন্তানের জন্মের কথা শুনে তিনি খুবই খুশি হয়েছেন।

তবে চার সন্তান জন্মের কিছুক্ষণ পরই ব্যক্তিগত কাজে বাইরে যাওয়ায় বাবা ফাইজুর রহমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা