,

বাবার খুনি গ্রেপ্তার, যা বললেন সোহেল চৌধুরীর মেয়ে

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক সোহেল চৌধুরীকে হত্যার ২৪ বছর পর মামলার পলাতক ও চার্জশিটভুক্ত এক নম্বর আসামি আশীষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে রাজধানীর গুলশানের ২৫/বি ফিরোজা গার্ডেন নামের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দীর্ঘদিন পর এই চিত্রনায়কের খুনি গ্রেপ্তার হওয়ার দেশজুড়ে চলছে নানা আলোচনা।

এদিকে, বাবার খুনি গ্রেপ্তার হলেও এ নিয়ে সোহেল চৌধুরীর সন্তানেরা গণমাধ্যমে কোনো কথা বলেননি। তবে নায়কের কন্যা লামিয়া চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে কারও নাম ও ঘটনা উল্লেখ না করে লিখেছেন, ‘ভালো আছি ভালো থেকো/ আকাশের ঠিকানায় চিঠি লিখ।’

ধারণা করা হচ্ছে, হয়তো বাবার উদ্দেশ্যেই কথাগুলো বলেছেন তিনি। আবার এমনও হতে পরে মা নায়িকা দিতির জন্যও তার এই কথা।

তারকা দম্পতি সোহেল চৌধুরী ও পারভীন সুলতানা দিতি। তাদের দুই সন্তান। বড় মেয়ে লামিয়া চৌধুরী। তার ছোট ছেলে শাফায়েত চৌধুরী। মেয়ে থাকেন ঢাকায় আর ছেলে শাফায়েত নেদারল্যান্ডসের রিয়ারসন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে সেখানে বসবাস করছেন। সেখানেই করেছেন বিয়ে।

উল্লেখ্য, ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীতে ট্রাম্পস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। সোহেল চৌধুরী নিহত হওয়ার পরপরই এই হত্যাকাণ্ডে চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

মামলায় অভিযোগ করা হয়, হত্যাকাণ্ডের কয়েক মাস আগে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরীর কথা-কাটাকাটি হয়। এর প্রতিশোধ নিতে সোহেল চৌধুরীকে হত্যা করা হয়।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর