,

নির্বাচনে হেরেও শপথ নিলেন রিয়াজ

news-image

বিনোদন প্রতি‌বেদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহসভাপতি পদে প্রার্থী হয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ। তবে গত ২৮ ফেব্রুয়ারির নির্বাচনে পরাজিত হন তিনি।

এক মাস পর সমিতির নতুন কমিটির অংশ হলেন এই অভিনেতা। নিয়েছেন শপথও। তবে সহসভাপতি পদে নয়, কার্যকরী পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন রিয়াজ।

আজ বুধবার বিকেলে এফডিসির শিল্পী সমিতির স্টাডি রুমে রিয়াজকে শপথবাক্য পড়ান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। এ সময় আরও উপস্থিত ছিলেন নিপুণ আক্তার, সাইমন সাদিক, অমিত হাসান, শাহনূর, আরমান, কেয়া প্রমুখ। কমিটির অন্য সদস্যরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেন।

উল্লেখ্য, শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণার কয়েকদিন পর কার্যকরী পরিষদের নির্বাচিত সদস্য চিত্রনায়িকা রোজিনা স্বেচ্ছায় পদত্যাগ করেন। মূলত তার জায়গাতেই সমিতির নিয়ম মেনে রিয়াজকে বেছে নিয়েছে কমিটি। আর এভাবেই নির্বাচনে হেরেও কমিটিতে ঢুকলেন ‘হৃদয়ের কথা’ খ্যাত এই তারকা।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি