,

‘আমাদের আলাদা করবেন না’ চিরকুট রেখে এক ওড়নায় দুই বান্ধবীর ফাঁস

news-image

অনলাইন ডেস্ক : ভারতের শিলিগুড়িতে একজনের বিয়ে ঠিক হওয়ায় দুই বান্ধবী একই ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গতকাল সোমবার শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ নগরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিয়ের পর পরস্পরের থেকে আলাদা হয়ে যাবে, এই ভাবনা থেকেই ভেঙে পড়ে দুজন। সোমবার সন্ধ্যায় দুই বান্ধবীর একজনের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা নীলিমা রায় জানান, ‘ওরা দুজন ছিল প্রিয় বান্ধবী। পরস্পরকে ছাড়া থাকতে পারতো না। একজনের বিয়ে ঠিক হওয়াতেই এ ঘটনা ঘটিয়েছে।’

সুইসাইড নোটে লেখা রয়েছে, ‘আমাদের সব কাজ একসঙ্গে করবেন। আমাদের হাত কেউ খুলে দেবেন না। আমাদের আলাদা করে দেবেন না। আমাদের একসঙ্গে নিয়ে যাবেন। একসঙ্গে রাখবেন। আমাদের ক্ষমা করবেন।’

লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ভক্তিনগর থানা পুলিশ বলছে, তারা এ ঘটনার তদন্ত শুরু করেছে। দুই পরিবারের সঙ্গে কথা বলে সুইসাইড নোটও খতিয়ে দেখছে। সূত্র : নিউজএইটিন বাংলা।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর