,

ইউক্রেনের বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিল রাশিয়া

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেন সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দেবে রাশিয়া। গতকাল সোমবার ঢাকায় রুশ দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব বাংলাদেশি শিক্ষার্থী ইউক্রেনে উচ্চশিক্ষা গ্রহণের মতো অবস্থায় নেই, তারা রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। যারা রাশিয়ায় তাদের পড়াশোনা স্থানান্তরে আগ্রহী তাদের ঢাকায় রুশ দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।

আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই রাশিয়ায় কোন অঞ্চলের কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, সেসব তথ্যসহ ইউক্রেনের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত নথির একটি কপি, শিক্ষার্থীর আইডি কার্ড ও রেকর্ড বুকের কপি জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ইউক্রেনে প্রায় এক হাজার বাংলাদেশি রয়েছেন। যাদের বেশির ভাগই শিক্ষার্থী। ইউক্রেন যুদ্ধে দেশটিতে বসবাসরত অনেক শিক্ষার্থী এরই মধ্যে অন্যত্র চলে গেছেন। অনেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোতে ভর্তির সুযোগ খুঁজছেন। কেউ কেউ এরই মধ্যে ভর্তি স্থানান্তরের সুযোগ পেয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি