,

দেশের মানুষ সুন্দর জীবন পাবে এটাই লক্ষ্য: প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : মানুষের কল্যাণই আওয়ামী লীগের কাছে বড়, নিজে ক্ষমতায় টিকে থাকাই বড় নয়। দেশের মানুষ উন্নত ও সুন্দর জীবন পাবে এটাই আমাদের লক্ষ্য।’

রোববার ১২১, ১২২, ১২৩তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি শাহবাগ বিসিএস প্রশাসন একাডেমির সঙ্গে যুক্ত হন প্রধানমন্ত্রী।

এসময় তিনি আরও বলেন, উয়ন্নয়নশীল দেশ হয়েছে, এখন সরকারের পরিকল্পনা- বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা। যাতে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে প্রশাসনের নবীন কর্মকর্তারা।

তিনি বলেন, বাংলাদেশকে ২০৪১ সালে উন্নত দেশ গড়ার কারিগর হবে এখনকার নবীন কর্মকর্তারা।

তিনি জানান, বঙ্গবন্ধুর প্রতিশ্রুতি অনুযায়ী ভূমিহীন মানুষকে ঘর দিচ্ছে সরকার। ঘর পাওয়ার পর মানুষ তাদের জীবন অর্থবহ করতে পারছে। ওয়াদা অনুযায়ী শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুষ্ঠু পরিকল্পনা নিয়ে সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের সুফল পাচ্ছে দেশবাসী। উন্নয়নশীল এ দেশকে আরও এগিয়ে নিতে সর্বাত্মকভাবে কাজ করতে হবে প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের।

উদ্ভাবনী দক্ষতা দিয়ে সমস্যার সমাধান করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিশ্রুতিশীল দক্ষ প্রশাসন সরকারের কর্মকাণ্ড বাস্তবায়নে সহায়ক শক্তি।’

এসময় সরকার প্রধানের পক্ষে প্রশাসনের নবীন কর্মকর্তাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না