,

রমজানের প্রথম দিনেই গ্যাস সঙ্কটে রাজধানীবাসী

news-image

নিউজ ডেস্ক : রমজানের প্রথম দিনেই গ্যাস সংকটের কারণে ইফতার তৈরি করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন অনেকেই রাজধানীবাসী। বিষয়টি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

রোববার দুপুরের পর রাজধানীর গ্রিন রোড, ক্রিসেন্ট রোড ও ধানমন্ডি এলাকায় গ্যাসের সমস্যা দেখা দেয়। নিভু নিভু করে জ্বলে চুলা। ফলে ইফতার তৈরি করতে ভোগান্তি হয়। এসব এলাকার অনেকেই দোকান থেকে কিনে আনে ইফতার।

ধানমন্ডি এলাকার বাসিন্দা আব্দুল রহিম জানান, দুপুরের থেকেই বাসায় গ্যাস কম ছিল। এ গ্যাসে ইফতার বানানো সম্ভব না হওয়ায় দোকান থেকে ইফতার কিনতে হচ্ছে।

শুধু রহিমির বাসা নয়, গ্যাস সংকটের কারণে এই এলাকার অনেক বাসাতেই ইফতার তৈরি করা যায়নি। ফলে তারা সবাই বাইরে থেকে ইফতার কিনেছেন। কেউ কেউ বাসায় থাকা কেরোসিনের স্টোভে ভরসা করছেন।

রাজধানীর গ্রিন রোড এলাকার বাসিন্দা কাফি কাদরি বলেন, গ্যাস থাকে না এটা দীর্ঘদিনের সমস্যা। তবে রমজান মাসেও গ্যাস থাকবে না এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে। মাস গেলে ঠিকই গ্যাসের বিল দেই, কিন্ত রমজানের প্রথম দিন আমাদের ইফতার বাইরে থেকে কিনে আনতে হলো।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড