,

ছিন্নমূল ও এতিম শিশুদের সঙ্গে সাহরি করলেন অপূর্ব

news-image
বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার তুমুল জনপ্রিয় এবং অন্যতম ব্যস্ত তারকা জিয়াউল ফারুক অপূর্বকে রমজান মাসের প্রথম দিনই দেখা গেলো মাদ্রাসায়। পবিত্র এ মাসের শুরুর দিনে মাদ্রাসায় এতিম শিশুদের সঙ্গে প্রথম সাহরি করলেন এ অভিনেতা। সাদা পাঞ্জাবি পরে রাজধানীর এয়ারপোর্ট এলাকায় নিজ হাতে ছিন্নমূল ও অসহায় মানুষদের মাঝে সাহরি বিতরণ করতেও দেখা গেছে অপূর্বকে।

জানা গেছে, উত্তরা ও এয়ারপোর্ট এলাকায় অসহায়দের মাঝে নিজ হাতে সাহরি বিতরণ করেন তিনি। এরপর কাওলার একটি মাদ্রাসায় প্রায় ১৫০ জন এতিম শিশুর সঙ্গে বসে সাহরি করেন। সাহরি করার পর সবার সঙ্গে ফজরের নামাজ আদায় করে এরপর বাসায় ফেরেন অপূর্ব।

প্রসঙ্গত, আসছে ঈদকে ঘিরে এখন বেশ ব্যস্ত সময় পার করছেন অপূর্ব। দীর্ঘ দুই মাস যুক্তরাষ্ট্রে অবকাশ যাপন শেষে দেশে ফিরেই কাজে অংশ নেন তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি