,

ঐন্দ্রিলার জন্মদিনে বিয়ের ঘোষণা অঙ্কুশের?

news-image
বিনোদন ডেস্ক : প্রেমিকা ঐন্দ্রিলা সেনের জন্মদিন ৩১ মার্চ, মাসের শেষ দিনেও উদযাপন করলেন বিরাট ভাবে অঙ্কুশ হাজরা। সেখানে ফ্রেমের ফাঁদে দেব অধিকারী, সোহম চক্রবর্তী, যিশু সেনগুপ্ত এবং খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মধ্যমণি অঙ্কুশ-ঐন্দ্রিলা। দেবের সঙ্গে এসেছিলেন রুক্মিণী মৈত্রও। এবং গুঞ্জন, ১১ বছর প্রেমের পরে দাম্পত্য জীবনে প্রবেশের কথা নাকি এ দিনই ঘোষণা করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।

জন্মদিনের সকালে ঐন্দ্রিলার ‘কাছের বন্ধু’ বিক্রম চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, সন্ধেয় বড় আয়োজন করতে চলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। আমন্ত্রিত টলিউডের রথী-মহারথীরা। থাকবে খানাপিনার ঢালাও আয়োজন।

উদযাপনের সাক্ষী থাকতে অভিনেতা আমন্ত্রণ জানিয়েছিলেন সাংবাদিক বন্ধুদেরও। ছিপছিপে শরীরে উজ্জ্বল গোলাপি কাঁধখোলা পাশ্চাত্য পোশাক। এ ভাবেই জন্মদিনের সন্ধ্যেয় জমকালো ‘বার্থডে গার্ল’। অঙ্কুশের সাজেও সাহেবিয়ানা।

জন্মদিনের সকালেই টলিউডের ‘লাভ বার্ড’ যথারীতি চমকে দিয়েছেন অনুরাগীদের। ১১ বছরের ভালবাসার সঙ্গিনীকে মজা করে ‘গোরিলা’ সম্বোধন! তার পরেই চুমুতে চুমুতে ভরিয়ে দিয়েছেন প্রকাশ্যে। হাসতে হাসতে দাবি, ১১ বছর এক সঙ্গে থাকার পরে এর বেশি আর কিছুই নাকি দেয়ার থাকে না!

তবে এ দিন অনেকেই আশা করেছিলেন, পার্টিতে বিয়ের ঘোষণা করলেও করতে পারেন তারা। সে রকম সত্যিই কিছু কি হয়েছে? জানা সম্ভব হয়নি। কারণ, মুখে কুলুপ অঙ্কুশ-ঐন্দ্রিলা-বিক্রমের।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি