,

এবার রাজের সঙ্গে বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক : ক’দিনে আগেই মুক্তি পেয়েছে গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমাটি। যেখানে কাজ করতে গিয়ে হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির সঙ্গে সম্পর্কে জড়ান নায়ক শরিফুল রাজ। এরপর তারা বিয়েও করেন এই সিনেমার শুটিং চলাকালিন সময়ে।

এবার রাজ অভিনয় করতে যাচ্ছেন সরকারি অনুদানের নতুন এক সিনেমায়। নাম ‘দেয়ালের দেশ’। কিন্তু এবার আর পরীর সঙ্গে নয়, এবার তিনি জুটি বেঁধেছেন চিত্রনায়িকা বুবলীর সঙ্গে। ইতিমধ্যেই শুরু হয়েছে এর শুটিং।

রাজ জানান, সিনেমায় দুজনের চরিত্র বেশ জটিল। দুজনকেই নতুন চরিত্রে দেখা যাবে। দেশের সিনেমার প্রেক্ষাপটে এ ধরনের চরিত্র করা বেশ কঠিন কাজ। তেমন চরিত্রেই তারা অভিনয় করছেন।

তিনি আরও জানান, ‘দেয়ালের দেশ’ পরিচালনা করছেন মিশুক মনি। এটি তার প্রথম সিনেমা। এর আগে নাটক ও বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন মনি। ২০১৯ সালের শেষে কানাডার টরেন্টো ফিল্ম স্কুল থেকে ফিল্ম মেকিংয়ের ওপর দুই বছরের স্নাতকোত্তর শেষ করেছেন এই পরিচালক।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি