,

রোজা শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাস আগামীকাল রোববার নাকি সোমবার থেকে শুরু হবে তা জানতে অপেক্ষা করতে হবে আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত। রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় এদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এরপরই জানা যাবে রমজান শুরুর নির্দিষ্ট তারিখ।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির এ সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।গতকাল শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

শনিবার সন্ধ্যায় হিজরি ১৪৪৩ সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে রোববার থেকে রমজান মাস গণনা শুরু হবে এবং মুসলমানরা রোজা রাখা শুরু করবেন। সে ক্ষেত্রে আজ শনিবার রাতেই এশার নামাজের পর ২০ রাকাত তারাবি নামাজ পড়া শুরু হবে, রোজা রাখতে শেষ রাতে প্রথম সাহরিও খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

অন্যদিকে শনিবার চাঁদ দেখা না গেলে রোববার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে, রমজান মাস গণনা শুরু হবে সোমবার। এ ক্ষেত্রে রোববার এশার নামাজের পর তারাবি নামাজ পড়া শুরু হবে এবং শেষ রাতে খেতে হবে সাহরি।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি