,

আবৃত্তিশিল্পী হাসান আরিফ আর নেই

news-image

নিজস্ব প্রতিবদক : আবৃত্তিশিল্পী হাসান আরিফ মারা গেছেন। রাজধানীর বাংলা‌দেশ স্পেশালাইজড হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১টা ৫০ মি‌নি‌টে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গোলাম কুদ্দুস বলেন, ক‌য়েক সপ্তাহ ধ‌রে লাইফ সাপো‌র্টে ছি‌লেন হাসান আরিফ। তার মর‌দেহ এখনো হাসপাতা‌লে রয়েছে। দাফ‌নের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়‌নি।

দীর্ঘদিন ফুসফুসের রোগে ভুগছিলেন হাসান আরিফ। করোনায় আক্রান্ত হলে গত বছরের শেষের দিকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তিনি দীর্ঘদিন ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।

এই আবৃত্তিশিল্পীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ছিলেন হাসান আরিফ। তার বয়স হয়েছিল ৫৬ বছর। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনগুলোতে সক্রিয় ছিলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য