,

‘শিক্ষার মানোন্নয়ন না হলে কোনো উন্নয়নই টেকসই হয় না’

news-image

নিউজ প্রতিবেদক : শিক্ষার মানের উন্নয়ন না হলে কোনো উন্নয়নই টেকসই হয় না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (৩১ মার্চ) নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার প্রাথমিক পর্যায়ে প্রায় শতভাগ শিশুকে শিক্ষা কার্যক্রমের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। এখন সরকার শিক্ষার গুণগত মান নিশ্চিতে করছে কাজ। এ লক্ষ্যে কারিকুলাম পরিবর্তনের কাজ চলমান রয়েছে।

দীপু মনি আরও বলেন, বঙ্গবন্ধু কেরানি তৈরির শিক্ষা ব্যবস্থা চাননি। তিনি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিয়েছিলেন। বর্তমান সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সর্বাধিক গুরুত্বারোপ করছে। বিশ্বে আমাদের সন্তানরা কতটা অবদান রাখবে, তা নির্ভর করবে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থায় কতটা পরিবর্তন নিয়ে আসতে পারবো তার ওপর।

মন্ত্রী জানান, আগামীতে শিক্ষার মানোন্নয়নে মেগা প্রকল্পের কার্যক্রম হাতে নেওয়া হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রমুখ।

শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জ বন্দরের কদম শরীফ বালিকা উচ্চ বিদ্যালয় ও নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউটের ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া ৪৭ নম্বর লালমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না