,

বায়তুল মোকাররমের নতুন খতিব মুফতি রুহুল আমিন

news-image

নিউজ প্রতিবেদক : বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নতুন খতিব নিয়োগ পেয়েছেন বরেণ্য আলেম ও গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক (মুহতামিম) হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জাগো নিউজকে এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিনকে খতিব নিয়োগ দিতে প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রী প্রস্তাব অনুমোদন দিয়েছেন। এখন নিয়োগপত্র ইস্যু করার জন্য মন্ত্রণালয় থেকে ইসলামিক ফাউন্ডেশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর গত ৩ ফেব্রুয়ারি মারা যান। তার স্থলাভিষিক্ত হলেন মুফতি রুহুল আমিন।

মুফতি রুহুল আমিন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর। কওমি আলেম-উলামার দাবির পরিপ্রেক্ষিতে সরকার কওমি মাদরাসার সনদের যে স্বীকৃতি দিয়েছে এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোপালগঞ্জ টুঙ্গীপাড়ার জামেয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম মাদরাসার (গওহরডাঙ্গা মাদরাসা) মুহতামিম রুহুল আমিন। তিনি বিশিষ্ট আলেম আল্লামা শামছুল হক ফরিদপুরীর (রহ.) ছোট ছেলে।

কওমি মাদরাসার সনদের স্বীকৃতির পর ২০১৮ সালের ৪ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলে মুফতি রুহুল আমিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধিতে ভূষিত করেন। তিনি গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু দল থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়নি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর