,

ঢাকা কলেজ-টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ মার্চ) রাত ৮টার কিছু সময় পর সংঘর্ষ শুরু হয়। তবে ঠিক কী কারণে সংঘর্ষ লেগেছে তা কেউ বলতে পারছে না।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজের সামনে রাস্তা আটকে হেলমেট ও দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরাও হেলমেট-অস্ত্রসহ অবস্থান করছে। সংঘর্ষের সময় প্রায় ২০টির মতো ককটেল ও বোমার বিস্ফোরণ ঘটেছে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

নিউমার্কেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব আলী বলেন, ঢাকা কলেজের তিন ছাত্রকে টিটি কলেজের ছাত্ররা মারধর করেছে। যতদূর জানি এ নিয়ে সংঘর্ষের সূত্রপাত। এখনো সংঘর্ষ চলছে।

নিউমার্কেট-কলাবাগান জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষ চলছে। কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি