,

দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির গণ-অনশন শনিবার

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীতে গণ-অনশন কর্মসূচি ঘোষণা দিয়েছেন। ২ এপ্রিল শনিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই অনশন হবে।

আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন।

বিএনপির মহাসচিব বলেন, গত কয়েক মাস থেকে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সয়াবিন তেলের দাম দফায় দফায় বেড়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। চালের দাম বেড়েছে, লবণের দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে। প্রতিটি জিনিস, সবজির দাম বেড়েছে। অন্যদিকে গ্যাসের দাম বাড়ানোর জন্য কোম্পানিগুলো নতুন করে প্রস্তাব দিয়েছে। চুলার গ্যাসের দামও বেড়ে যাবে।

জিনিসপত্রের দাম বাড়ানোর নেপথ্য কারণ উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, বিশেষজ্ঞরা বলছেন, একদিকে অপচয়, অন্যদিকে সরকারের মদদপুষ্ট ব্যক্তিবিশেষ ব্যবসায়ীদের আরও মুনাফা পাইয়ে দেওয়ার জন্য, সরকারের প্রশ্রয়ে এই মূল্য বৃদ্ধি করা হচ্ছে।’

‘দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে’- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এটা উনারা নিয়মিত বলেন। গত একমাস ধরে যে কর্মসূচি পালন করেছেন, তাতে সরকারের দিক থেকে কোনো পরিবর্তন দেখছেন কি না এমন প্রশ্নে- বিএনপি মহাসচিব বলেন, না সরকারের দিক থেকে কোনো পরিবর্তন নেই। মূলত নির্দলীয় সরকার ছাড়া এই সমস্যার কোনো সমাধান হবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পর সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। এর মধ্য দিয়েই সমস্যার সমাধান হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না