,

মেডিকেল ভর্তি পরীক্ষায় থাকছে যেসব নির্দেশনা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার ৫টি সরকারি মেডিকেল কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (১ এপ্রিল)। এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে। মেডিকেল ভর্তি পরীক্ষা নকলমুক্ত রাখতে পরীক্ষা কেন্দ্রে সকল ধরণের ইলেকট্রনিক ডিভাইস আনা নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (২৮ মার্চ) ডিএমপি সদর দপ্তরে মেডিকেল ভর্তি পরীক্ষা গ্রহণকারী সংশ্লিষ্টদের সাথে এক সমন্বয় সভা করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। সভায় নির্দেশনাসহ বেশ কিছু সিদ্বান্ত হয়েছে।

কোভিড-১৯ সংক্রমণ রোধে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী পরীক্ষার্থীদের মাস্ক পরিধান করে কেন্দ্রে আসার জন্যে নিদের্শনা প্রদান করা হয়েছে। কেউ মাস্ক পরিধান না করে আসলে মাস্ক সরবরাহের ব্যবস্থা থাকবে।

সমন্বয় সভায় মেডিকেল ভর্তি পরীক্ষা স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেশ কিছু ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে-যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশ। পরীক্ষার্থীরা ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ছাড়া অন্য কোনো কাগজ সাথে নিতে পারবে না।

সকাল ৮টায় কেন্দ্রের গেট খুলে দেয়া হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। সাড়ে ৯টার পর কেন্দ্রের গেট বন্ধ করে দেয়া হবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় সকল পরীক্ষার্থীর দেহ তল্লাশী করে প্রবেশ করানো হবে। কেন্দ্র ইনচার্জ ব্যতীত কেউ মোবাইল ফোন কাছে রাখতে পারবে না। সেই সাথে প্রতিটি কেন্দ্রে থাকবে মোবাইল কোর্ট।

পরিস্থিতি বিবেচনায় মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণকারীরা অবশ্যই পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দিতে হবে। যাতে পরীক্ষার্থীরা ১ এপ্রিল (শুক্রবার) সকাল ৮ টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন।

ঢাকা মহানগরীতে শুক্রবার ১৮ টি কেন্দ্রে মোট ৬১ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

কেন্দ্রগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ (৯টি কেন্দ্র): ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন, লেকচার থিয়েটার ভবন, বিজনেস স্টাডিজ অনুষদ ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ, মোকারম হোসেন, বিজ্ঞান ভবন, এ.এফ মুজিবুর রহমান, গণিত ভবন, বিজ্ঞান ভবন, কাজী মোতাহার হোসেন ভবন, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, বকশি বাজার, ঢাকা।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (৩টি কেন্দ্র): ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, ও নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়, ঢাকা।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ(২টি কেন্দ্র): তেজগাঁও কলেজ, ইন্দিরা রোড, ঢাকা ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আগারগাঁও, ঢাকা।

মুগদা মেডিকেল কলেজ (২টি কেন্দ্র): আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল ক্যাম্পাস, ঢাকা ও আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মুগদা ক্যাম্পাস, ঢাকা।

ঢাকা ডেন্টাল কলেজ (২টি কেন্দ্র): সরকারী তিতুমীর কলেজ, ঢাকা ও সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনারসহ ৫টি মেডিকেল কলেজ ও ভর্তি পরীক্ষার কেন্দ্রের প্রতিনিধি, ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না