,

ভাসানচরের পথে ১০৯৬ রোহিঙ্গা

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবির থেকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের জন্য ১০৯৬ জন রোহিঙ্গাকে নিয়ে ২০টি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে বাসগুলো রওনা দেয় বলে জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন।

তিনি বলেন, দুপুরে উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবির থেকে ত্রয়োদশ দফায় প্রথম ধাপের পর বিকেলে দ্বিতীয় ধাপে ভাসানচরে স্থানান্তরের জন্য রোহিঙ্গাদের আরও একটি বহর রওনা দেওয়ার কথা রয়েছে।

সামছু-দ্দৌজা আরও বলেন, স্বেচ্ছায় ভাসানচর যেতে আগ্রহী রোহিঙ্গাদের নাম তালিকাভুক্ত করতে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে একটি অস্থায়ী বুথ খোলা হয়েছে।

২০২০ সালের ৪ ডিসেম্বর কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবির থেকে প্রথম রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে কার্যক্রম শুরু হয়। এরপর দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে গত বছরের ৯ অক্টোবর ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তায় সমঝোতা চুক্তি স্বাক্ষর করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা -ইউএনএইচসিআর।

এর আগে দ্বাদশ দফা পর্যন্ত কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে ভাসানচরে স্থানান্তর করা হয় ২৪ হাজার ৫৭৮ জন রোহিঙ্গাকে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি