,

সাংবাদিকের সঙ্গে নতুন ইসির বৈঠক ৬ এপ্রিল

news-image

নিউজ ডেস্ক : আগামী ৬ এপ্রিল আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সংবাদমাধ্যমের ৪০ জন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক প্রতিনিধির সঙ্গে সংলাপে বসবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

রোববার নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি জানান, নতুন কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আগামী ৬ এপ্রিল ৪০ জন সম্পাদক ও সিনিয়র সাংবাদিকের সঙ্গে সংলাপ করার সম্ভাব্য দিন চূড়ান্ত করা হয়েছে। বৈঠকে নেতৃত্ব দেবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। ওইদিন সকাল ১১টায় নির্বাচন ভবনে তৃতীয় ধাপের এ বৈঠক অনুষ্ঠিত হবে। এরই মধ্যে তাদের আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে।

এর আগে নতুন গঠিত ইসি গত ১৩ মার্চ শিক্ষক সমাজ এবং ২২ মার্চ সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে দুই ধাপে বৈঠক করে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি