,

দুই পদে লোক নেবে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি

news-image

নিউজ ডেস্ক : এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) দুই পদে জনবল নিয়োগ দেবে। সরকারি মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারী এ প্রতিষ্ঠানটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীদের ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ- ম্যানেজার পদের জন্য ৭ এপ্রিল ও ডেপুটি ম্যানেজার পদের জন্য ৬ এপ্রিল

পদের নাম: ম্যানেজার, ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল) এ পদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সরকারি বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেয়া হবে। রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স কাজে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। এ পদের জন্য বয়স সর্বোচ্চ ৩৮ বছরের মধ্যে থাকতে হবে। বেতন ৪৭,২০০-৬৯,৯১০ টাকা।

পদের নাম: ম্যানেজার, ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল) এ পদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সরকারি বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেয়া হবে। তবে রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স কাজে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দক্ষ হতে হবে কম্পিউটার চালনায়। এ পদের জন্য বয়স সর্বোচ্চ ৩৮ বছর। বেতন ৪৭,২০০-৬৯,৯১০ টাকা।

পদের নাম: ম্যানেজার, ইঞ্জিনিয়ারিং (সিভিল) এ পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সরকারি বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেয়া হবে। রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স কাজে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালনায়ও দক্ষ হতে হবে। বয়স সর্বোচ্চ ৩৮ বছর। বেতন ৪৭,২০০-৬৯,৯১০ টাকা।

পদের নাম: ডেপুটি ম্যানেজার, ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল) এ পদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সরকারি বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেয়া হবে। রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স কাজে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। বয়স সর্বোচ্চ ৩৬ বছর। বেতন ৪০,৬০০-৬০,১৫০ টাকা।

পদের নাম: ডেপুটি ম্যানেজার, ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল) এ পদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সরকারি বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স কাজে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। বয়স সর্বোচ্চ ৩৬ বছর। বেতন ৪০,৬০০-৬০,১৫০ টাকা।

পদের নাম: ডেপুটি ম্যানেজার, ইঞ্জিনিয়ারিং (সিভিল) সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সরকারি বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেয়া হবে। রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স কাজে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। বয়স সর্বোচ্চ ৩৬ বছর। বেতন ৪০,৬০০-৬০,১৫০ টাকা।

আগ্রহীদের পূর্ণাঙ্গ সিভি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের সত্যায়িত কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবিসহ আবেদনপত্র কোম্পানির ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জিএম, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এইচআরএম, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, ৩৯৫–৩৯৭, তেজগাঁও, আই/এ, ঢাকা–১২০৮।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির ‍ওয়েবসাইটে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড