বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান খান ইঁদুর, পালিয়ে বেড়াচ্ছেন অনাস্থা প্রস্তাব থেকে : বিলাওয়াল ভুট্টো

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ‘ইঁদুর’, যিনি পার্লামেন্টের অনাস্থা প্রস্তাব থেকে পালিয়ে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

বিলাওয়াল ভুট্টো বলেন, ‘ইঁদুর এমন একটি প্রাণি যা মহামারি প্লেগ সৃষ্টি করে পুরো ইউরোপে তাণ্ডব চালিয়েছে। পাকিস্তানও এখন অর্থনৈতিক ও রাজনৈতিক প্লেগে আক্রান্ত। যা ছড়িয়েছে ইমরান খানের মাধ্যমে।’

পাকিস্তানে বহুল প্রত্যাশিত ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনের কথা উল্লেখ করে বিলাওয়াল বলেন, ‘ইমরান আমাদের ইঁদুর বলেন। মূলত তিনি পালিয়ে বেড়াচ্ছেন। আপনিই (ইমরান খান) ইঁদুর।’

উল্লেখ্য, ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট নিয়ে দেশটির রাজনীতিতে চরম অস্থিরতা বিরাজ করছে। এ নিয়ে তুমুল চাপের মধ্যে আছেন ইমরান। তবে নিজের অবস্থান নিয়ে বেশ চড়া গলায়ই কথা বলছেন তিনি।

গত বুধবার ইমরান খান বলেছেন, তিনি কোনো অবস্থায়ই পদত্যাগ করবেন না। সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় তিনি বলেন, ‘বিরোধীরা তাদের সমস্ত চাল চেলেছে কিন্তু তারা অনাস্থা প্রস্তাবে সফল হবে না।’

ইমরান খান আরও বলেন, ‘আমি কোনো অবস্থায়ই পদত্যাগ করব না। আমি শেষ বল পর্যন্ত খেলব এবং অনাস্থা ভোটের একদিন আগে তাদের চমক দেবো।’

তবে ইমরান খান ঠিক কি চমক দেবেন সে নিয়ে বিস্তারিত কিছু বলেননি। আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, ‘আমার ট্রাম্প কার্ড হচ্ছে আমি এখন পর্যন্ত কোনো চাল চালিনি।’

এদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই ইস্যুতে ইমরান খানের ওপর চাপ আরও বেড়েছে। কারণ ইমরান খানের ক্ষমতাসীন জোটের বড় তিনটি দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম-পি), পাকিস্তান মুসলিম লিগ-কায়েদ (পিএমএল-কিউ) এবং বালুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) বিরোধী শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা