,

বঙ্গবন্ধুর আহ্বানে সাড়ে ৭ কোটি বাঙালি একত্রিত হয়েছিল

news-image

নিজস্ব প্রতিবেদক : ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও গুলশান জগার্স ক্লাবের প্রধান উপদেষ্টা মোহা. নূর আলী বলেছেন, বঙ্গবন্ধুর আহ্বানে সাড়ে সাত কোটি বাঙালি একত্রিত হয়েছিল। তার ওপর বিশ্বাস স্থাপন করেছিল। বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমরা পেয়েছি স্বাধীন দেশ, পেয়েছি স্বাধীন পতাকা। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমি এবং আমরা মৃত্যুকে আলিঙ্গন করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। তখন নিজের জীবনের কথা ভাবিনি। বাবা-মা, পরিবার-পরিজন, আত্মীয়স্বজন কারও কথা চিন্তা করিনি। একটাই চিন্তা ছিল দেশকে হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা করা। একজন সম্মুখযোদ্ধা হিসেবে সব সময় যুদ্ধের মাঠে থাকতে হয়েছে। দিনের পর দিন না খেয়ে, অর্ধাহারে যুদ্ধ করতে হয়েছে। মুক্তিযুদ্ধের রণাঙ্গনের কথা স্মরণ করে তিনি বলেন, আমি তো মরে গিয়েছি সেই কবেই। রাজধানীর গুলশান জগার্স সোসাইটি প্রাঙ্গণে গতকাল গুলশান জগার্স সোসাইটি আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২-এর আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন মোহা. নূর আলী।

গুলশান জগার্স সোসাইটি প্রাঙ্গণে গতকাল গুলশান জগার্স সোসাইটির স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করছেন সংগঠনটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলী। এ সময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন -আল আমিন লিয়ন

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজউকের চেয়ারম্যান আমিন উল্লাহ নুরী। তিনি বলেন, আমি প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি সব মুক্তিযোদ্ধাকে। এই মার্চ মাস বাঙালি জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসেই বঙ্গবন্ধুর ডাকে বাঙালি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এর আগে আমরা বাংলাদেশি ছিলাম না, আমরা ছিলাম বাঙালি। বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশ দিয়েছে। এ জন্যই বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি