,

রূপপুরে বিদেশি নাগরিকের লাশ উদ্ধার, ৩ বেলারুশীয় আটক

news-image

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত কাজাখস্তানের এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে বিদেশি নাগরিকদের জন্য আবাসন প্রকল্প গ্রিনসিটির একটি ভবনের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

জানা গেছে, কয়েকজন বেলারুশীয় নাগরিকের সঙ্গে কাজাখস্তানের ওই নাগরিকের মারামারির ঘটনা ঘটে। এতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই উপজেলার সাহাপুর নতুনহাট মোড়ে রূপপুর প্রকল্পের গ্রিনসিটির ওই আবাসিক ভবনে যায় পুলিশ। রাতে সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মারামারির ঘটনায় আরও এক কাজাখস্তানের নাগরিক আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় তিন বেলারুশ নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম জানান, ‘কাজাখস্তানের ওই নাগরিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়ান একটি সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ভাষাগত সমস্যার কারণে পুরো বিষয়টি বুঝতে আমাদের সমস্যা হচ্ছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া এই মুহূর্তে বিস্তারিত জানানো যাচ্ছে না। আমরা রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছি।’

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান