,

মুক্তির প্রথমদিনেই বক্স অফিসের রেকর্ড ভাঙলো ‘ট্রিপল আর’

news-image

বিনোদন ডেস্ক : সকল অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার (২৫ মার্চ) মুক্তি পেয়েছে বহুল আলোচিত ছবি ‘ট্রিপল আর’। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করছে এই ছবি। শুধু তাই নয়, ভারতীয় ছবির ইতিহাসে বক্স অফিস রেকর্ডও ভেঙে দিয়েছে ‘ট্রিপল আর’।

জানা গেছে, বিশ্বব্যাপী ৮ হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ‘ট্রিপল আর’ ছবিটির প্রথম দিনের আয় দাঁড়িয়েছে ২৪০ কোটি রুপি! যার ভেতর তেলেগু ভাষায় ছবিটি আয় করেছে ১২০ কোটি, তামিল ভাষায় ১০ কোটি, হিন্দিতে ২৫ কোটি, কন্নড়ে ১৪ কোটি এবং মালায়ালামে ৪ কোটি রুপি। এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে মুক্তির প্রথম দিনে মোট ৭৫ কোটি রুপি আয় করেছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘ট্রিপল আর’ এর প্রথম দিনের আয় দাঁড়িয়েছে প্রায় আড়াইশো কোটি রুপি!

এর আগে প্রথম ভারতীয় সিনেমা হিসেবে প্রথম দিনে ২০০ কোটির বেশি আয় করেছিল ‘বাহুবলী ২’। এবার সেই রেকর্ডও ভেঙে দিলো ‘ট্রিপল আর’।

এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআর। তাদের সঙ্গে থাকছেন অজয় দেবগণ, আলিয়া ভাটসহ আরও অনেক তারকা।

বলিউড মুভি রিভিউজ বলছে, মোট ৬০০ কোটি রুপি বাজেটের ‘ট্রিপল আর’ সিনেমাটিতে তুলে ধরা হয়েছে দুই তেলেগু মুক্তিযোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারামের জীবনকাহিনী। সিনেমাটির এখন পর্যন্ত যতো রিভিউ প্রকাশিত হয়েছে, প্রায় সবগুলোই ইতিবাচক।

এদিকে মুক্তির আগেই নাকি ‘আরআরআর’ ৮০০ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে সিনেমার স্বত্ব বিক্রিসহ গানের আয়ও রয়েছে। এছাড়াও উত্তর ভারতীয় স্বত্ব থেকে এটি পেয়েছে ১৩৫ কোটি রুপি।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি