,

রাজধানীতে দুই শিশুসন্তানের সামনে মাকে কুপিয়ে খুন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সবুজবাগের একটি বাসায় দুই শিশুসন্তানের মুখ বেঁধে তাদের মাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নারীর নাম মুক্তা আক্তার।

শনিবার রাতে সবুজবাগ থানার ডিউটিরত কর্মকর্তা আবিল দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে জেনেছি ওই নারীকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

পুলিশ জানায়, দুপুরের পর কোনো এক সময়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের বড় সন্তানের বয়স ৫ থেকে ৬ বছর ও ছোট সন্তানের বয়স দেড় বছর। তার গ্রামের বাড়ি রংপুর।

এ বিষয়ে সবুজবাগ থানার পরিদর্শক (অপারেশন) আজগর আলী বলেন, নিহত মুক্তার স্বামী ফরিদপুরে চাকরি করেন, তিনি সেখানেই থাকেন। মুক্তা দুই সন্তান নিয়ে ঢাকায় থাকতেন। নিহতের বড় সন্তানের বয়স পাঁচ থেকে ছয় বছর। ছোট সন্তানের বয়স দেড় বছর।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা এটাকে একটি হত্যাকাণ্ড হিসেবে ধরে নিচ্ছি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেলে নেয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো যাবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি